প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
গুরুদাসপুরে আধুনিক দুগ্ধ খামার প্রশিক্ষণ অনুষ্ঠিত

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি.এস এম পারভেজ তালুকদারঃ
দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াবে এবং উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মোঃ আবু বকর সিদ্দিক, স্যানেটারী ইন্সপেক্টর মাধব কুমার সরকার, ব্রাক ডেইরি সার্জন ডা. সুজন কুমার নায়েক রায়, মিল্ক কালেকশন এলাকা ব্যবস্থাপক বাবুল চন্দ্র রায়, গুরুদাসপুর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আমিনুল ইসলাম সহ অন্যান্যরা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের দুগ্ধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন।#
© দৈনিক চেতনার কন্ঠ