প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
নতুন ঠিকানায় মানবতার আলো-জয়পুরহাটে প্রতিবন্ধীদের পাশে ‘লাল-সবুজ
মোশারফ সরকার,বিশেষ প্রতিনিধি:
প্রতিবন্ধী মানুষের অধিকার, মর্যাদা ও মানবিক সহায়তার অঙ্গীকার নিয়ে জয়পুরহাটে নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে ‘লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থা’। নতুন কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বৈরাগী মোড়ে সংস্থার নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার সেক্রেটারি বানী ইসরাইলের সঞ্চালনায় এবং জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি নুর-ই আলম।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন এক্স-সোলজার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সমঅধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সমাজের বোঝা নন, বরং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি ওমর আলী বাবু বলেন, “প্রতিবন্ধীরা করুণার নয়, সম্মান ও অধিকারের দাবিদার। তাদের জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানের শেষে দুইজন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা
৭.০৫.২৬
মোশারফ সরকার
জয়পুরহাট
০১৭৩৭৪১৬৬৬৩
© দৈনিক চেতনার কন্ঠ