প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ আটক ২ মাদক কারবারি

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর-ধানসুরা মহাসড়কের চৌরাপাড়া গ্রামের সন্নিকটে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মোঃ মেছের আলীর ছেলে মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই উপজেলার আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার রোধে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট
© দৈনিক চেতনার কন্ঠ