প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
নাচোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।সোমবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মিনিকন্সফারেন রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী,রাজশাহী বিভাগের উপমহা পুলিশ প্রদর্শক ড.মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,কর্নেল জিএস ডিজিএফআই রাজশাহী মোঃ শাহরিয়ার, নাচোল উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল সহকারী করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া,নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ বিভিন্ন দফপ্তরের কর্মকর্তাবৃন্দ।আলোচনাসভায় সরকারী পুকুর লীজ সংক্রান্ত জটিলতা, মাদক , কিশোর গ্যাংক, মিনি স্টেডিয়াম নির্মান, উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রম সচল, সার সংকট নিরসন, রাস্তা ঘাটের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে সকাল বেলা ইলামিত্র সংগ্রহশালা, ভূমি অফিস পরিদর্শণ ও নৃতাত্তিক জনগোষ্ঠীর শিল্পীদের পরিবেশানায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
© দৈনিক চেতনার কন্ঠ