প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
নাচোলে উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

নাচোল প্রতিনিধিঃ
মোঃ ইসমাইল হোসেন।
আজ সকাল ১০.৪৫ মিনিটে নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মোছাও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ,নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা ফারহানা নবী, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ দুলাল উদ্দিন, সিনিয়র মৎস কর্মকতা মোঃ ইমরুল কায়েস সহ বিভিন্ন অফিসের কর্মকতা সহ স্থানীয় সাংবাদিক রা উপস্থিত ছিলেন।
উপস্থিত সভায় বক্তারা আসন্ন ইদুল আযহা উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের নজরদারি, মাদক নিয়ন্ত্রণে ভূমিকা পালন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
© দৈনিক চেতনার কন্ঠ