প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ: জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে

নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):
নরসিংদী জেলাবাসীর বহুদিনের প্রাণের দাবি ছিল জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ সম্প্রসারণে এই দাবি ছিল সময়ের অপরিহার্য চাহিদা।
সেই দাবির প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার অবশেষে নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
আজ ১৪ জুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় "নরসিংদী মেডিকেল কলেজ" প্রতিষ্ঠায় সরকারি অনুমোদনের প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নরসিংদী মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে নরসিংদীর সর্বস্তরের মানুষ উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মেডিকেল কলেজটি চালু হলে জেলার চিকিৎসা ব্যবস্থায় আসবে নতুন মাত্রা, আর মেধাবী শিক্ষার্থীরা পাবে নিজ জেলায় উচ্চশিক্ষার সুযোগ।
,
© দৈনিক চেতনার কন্ঠ