প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 15, 2026 ইং
মাদারীপুরের রাজৈরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ।
১৫ জুন (সোমবার) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে মিস শ্রেয়া রায় এর উপস্থাপনায় ও মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরার পরিচালনায় ও
ব্যাবস্থাপনায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা শিল্পকলা একাডেমী মোঃ মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি সহ- সভাপতি এস, এম আজিজুল হক। প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শিল্পকলা কর্তৃক আমন্ত্রিত অতিথি, শিল্পকলায় অধ্যায়নরত ছাত্র ছাত্রী দের অভিবাবকদ্বয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক নৃত্য, একক সংগীত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে শিল্পকলার নিয়মিত শিল্পী ,পিঙ্কি বোস, শ্রেয়া রায়, অর্থি মন্ডল, মহিউদ্দিন চৌধুরী হীরা,শ্যামল মন্ডল সহ একাডেমীর শিল্পী বৃন্দ । সকল শিল্পীরা ফোক গানের মাধ্যমে দর্শকদের মন জয় করে ।
শিল্পকলার পরিচালক মোঃ মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন প্রতি বছরের ন্যায় এ বছরেও অতি স্বল্প পরিষরে আজকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় অনুষ্ঠানের স্বার্থকতা খুজে পেয়েছি। আপনাদের উপস্থিতি আমার ছোট, ছোট, ছেলে মেয়েদের উৎসাহ আরো দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। আপনারা একটু সহযোগিতা করলে আমাদের এই ছেলে মেয়েরা অনেক দুর্গম পথ পাড়ি দিতে পারবে আমার বিশ্বাস ।
© দৈনিক চেতনার কন্ঠ