প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
গুরুদাসপুরে সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর নেতৃত্বে মোটরসাইকেল সোডাউন অনুষ্ঠিত।

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, (ছবি দেয়া আছে) আজ ২৩ শে জুন রোজ মুঙ্গলবার বিকেল ৫ টার সময় গুরুদাসপুর পৌর সভার সাবেক মেয়র ও নাটোর জেলা বি এন পির অন্যতম সদস্য মোঃ মশিউর রহমান বাবলুর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে রাজপথে গুরুদাসপুর পৌর বি এন পি ছাত্র দল ও যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল শোভাযাত্রাটি গুরুদাসপুর পৌর সভার থেকে শুরু হয়ে চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন, এবং গুরুদাসপুর থানার মোড় শােলা চত্বরে এসে পথসভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌর ছাত্র দলের নেতা কমীরা এসময় উপস্থিত ছিলেন মোঃ দেওয়ান সবুজ, সাবেক প্রচার সম্পাদক পৌর বি এন পি, মোঃ সাকিল পৌর ছাত্র দলের সভাপতি, তাসিনুরর রহমান মিহাল, ১ নং সদস্য পৌর ছাত্রদল, রঞ্জু সর্দার , পৌর যুবদল নেতা,মোঃ সাহেদ শেখ, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর পৌর ছাত্রদল, মোঃ জিল্লুর রহমান , পৌর জাসস নেতা, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই মোটরসাইকেল শোডাউনে অংশ গ্রহন করে।
© দৈনিক চেতনার কন্ঠ