প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
শাহজাদপুরে ৩০ কিশোরীর মাঝে ব্র্যাকের সহায়তা

নিজস্ব প্রতিবেদক : দৈনিক চেতনার কন্ঠ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ৩০ জন স্বপ্নসারথি কিশোরীর মাঝে আয়বৃদ্ধিমূলক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কিশোরীদের পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া বিশেষভাবে নির্বাচিত দুইজন কিশোরীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.কে.এম. মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) মো. মাসুদ রানা, প্রগতি এরিয়া ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. আজিজুর জামান চৌধুরী এবং স্বপ্নসারথি কিশোরীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে কিশোরীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভবিষ্যতে সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের অফিসার (সেলপ) রাবেয়া খাতুন এবং সিও মৃদুল খাতুন। অনুষ্ঠানটি শাহজাদপুর ব্র্যাক এরিয়া অফিসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
© দৈনিক চেতনার কন্ঠ