ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান লিটন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান লিটন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি 

রাজশাহীর বাগমারা উপজেলার ০৫ -নং আউচপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মোঃ শফিকুল ইসলাম লিটন। তিনি ছাত্র অবস্থা থেকে সৎ ও নিষ্ঠার সহিত মানবিক, ধার্মিক, উন্নয়নমুলক ও সমাজসেবামূলক কাজ করে এলাকায় ব্যাপক পরিচিত রয়েছে।  তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষকে নিজের অধিকার পেতে কারো পিছু পিছু ঘুরতে হয় না। তিনি আরও বলেন, “আমরা এমন একটি আউচপাড়া গড়তে চাই, যেখানে চেয়ারম্যান জনগণকে খুঁজবে—জনগণকে চেয়ারম্যানের পেছনে ছুটতে হবে না।” দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সততা ও সুনামের সাথে ‘স্মার্ট কম্পিউটার’ এবং ‘ট্যুরস অব দ্য ওয়ার্ল্ড’ পরিচালনা করে আসছেন তিনি। এখন সেই অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে— হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তিনির্ভর ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলা এবং সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছতা প্রতিষ্ঠা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও জনগণের সমর্থন পেলে আউচপাড়াকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ