জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন:01608783515
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ ২,০০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ বাজার এলাকায়
ময়মনসিংহ-টু-কিশোরগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোঃ আজিজুল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত আজিজুল মিয়ার পিতা হানিফ মিয়া ও মাতা মোছাঃ আয়েশা বেগম। তার বাড়ি কৃষ্টপুর, পাটগুদাম নিউ কলোনী, ওয়ার্ড নং-১৮, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক চেতনার কন্ঠ