ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-২০২৬ ইং

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
কচুয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-২০২৬ ইং ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া
 কচুয়া চাঁদপুর প্রতিনিধি 


চাঁদপুরের কচুয়া উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় কচুয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড আ ন ম এহছানুল হক মিলন বলেন, কচুয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার নির্দেশনা দেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, কচুয়া থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
বক্তারা কচুয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ