ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, মারধর ও হত্যার হুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
কচুয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, মারধর ও হত্যার হুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নিজস্ব প্রতিনিধি, কচুয়া চাঁদপুরঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, মারধর, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেন (৪১) কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কচুয়া থানাধীন বুধুন্ডা এলাকায় ১নং সাক্ষী জাকির হোসেনের দোকানের সামনে অপহরণের চেষ্টা। পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা অতর্কিতভাবে আলমগীর হোসেনের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, তিনি এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ, গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ এবং মাটি ভরাট ও জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। প্রায় এক মাস আগে মাটি ভরাটের কাজ করতে গেলে আবারও তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলাকায় ব্যবসা করতে না দেওয়া এবং তার মাছের পুকুরে বিষ প্রয়োগের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার দিন তিনি জাকির হোসেনের দোকানে অবস্থানকালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক দোকান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে মারধর করা হয় এবং অপহরণের চেষ্টা চালানো হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্তরা তাকে গুরুতর জখম করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, “বিবাদীদের কারণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা বড় ধরনের ক্ষতি করতে পারে।” এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এদিকে, অভিযোগটি কচুয়া থানা গ্রহণ করেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া শনিবার কচুয়া বিশ্বরোড এলাকায় অবস্থিত রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী আলমগীর হোসেন প্রশাসন ও এলাকাবাসীর কাছে ন্যায়বিচার দাবি করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান

উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান