ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। অভিযানে মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধানও পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৫ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত।গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান জানান, টঙ্গীর মাজারবস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাটির নিচে কয়েকটি কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়। পরে ওইসব কক্ষ থেকে বিভিন্ন ধরনের মাদক ও মাদকদ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়। এ সময় মাদকের সঙ্গে জড়িত ৩৮ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক কেনাবেচায় ব্যবহৃত ওইসব কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।মাদকবিরোধী এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ