ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে অভ্যন্তরীন বোরো সংগ্রহের উদ্বোধন,

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
গুরুদাসপুরে অভ্যন্তরীন বোরো সংগ্রহের উদ্বোধন, ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি,নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| বুধবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগ্রহের উদ্বোধন করা হয়|
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, পিআইও আমিনুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম মিলন, বিএনপি নেতা ওমর আলী শেখ, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ইটভাটা ব্যবসিক,  মনিরুজ্জামান হেনা, ওসি এলএসডি আমিনুল ইসলামসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে বোরো ধান ৫৪০ মেট্রিকটন এবং ২ হাজার ৬০১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| প্রতিকেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে কেনা হবে| ২০ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে|

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য