ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে যুবদলের শোডাউন, আওয়ামী লীগবিরোধী অবস্থানের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
গুরুদাসপুরে যুবদলের শোডাউন, আওয়ামী লীগবিরোধী অবস্থানের ঘোষণা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে উপজেলা যুবদলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

মঙ্গলবার  (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাপলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সময় হাসান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক রিপন সিং। 

বক্তারা বলেন, আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে যুবদল মাঠে থাকবে। তারা নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে প্রস্তুত থাকার কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর যুবদলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ এবং সাবেক ছাত্রদল নেতা মো. সেলিম শাহ। এছাড়াও উপজেলা যুবদলের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য