ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে নন্দকুজা নদী দখল ও দূষণ মুক্ত করার জন্য মানববন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
গুরুদাসপুরে নন্দকুজা নদী দখল ও দূষণ মুক্ত করার জন্য মানববন্ধ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

 এস এম পারভেজ তালুকদার 
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
, মোবাইল নাম্বার ০১৭২৪৩৮৭৮৩১

একসময়ের খরস্রোতা নদী নন্দকুঁজা। গুরুদাসপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অথনীতিতে এর অবদান ছিল অনেক। মাছ ও জলজ উদ্ভিদের ভান্ডার ছিল। নদীতীরের মানুষ নদীতে গোসলসহ ঘরগৃহস্থালিতেও নদীটির ভূমিকা ছিল অপরিসীম। সেই নদী এখন আবর্জনার ভাগাড়। দখল ও দূষণে দুই তীর সংকুচিত হয়ে খরস্রোতা নদীটি এখন মৃত্যুর প্রহর গুনছে। এমন পরিস্থিতিতে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার সচেতন নাগরিকেরা।আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌরসভার বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় গরুর হাট এলাকায় ‘গুরুদাসপুর সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট রাশিদুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ, জীবনসঙ্গী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রাকিবুল ইসলাম প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য