ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও মুক্তি সংসদ সন্তান কমান্ডের অধিকার আদায়ে মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও মুক্তি সংসদ সন্তান  কমান্ডের অধিকার আদায়ে মতবিনিময় ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধিঃ
মোঃ ইসমাইল হোসেন। 


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও মুক্তি সংসদ সন্তান  কমান্ডের অধিকার আদায়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জর্জকোর্টের এ্যাড: মোস্তাফিজুর রহমান বুলেট,  বীরমুক্তিযোদ্ধা চৈতন্য দেব বর্ম, বিপিন, বাসুদেবর্মন, সন্তান  কমান্ডের  সভাপতি আব্দুর  রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল গাজ্জালী,সহ মুক্তিযোদ্ধা  পরিবারের  সদস্যবৃন্দ। 
বীরমুক্তিযোদ্ধাগণ ও সন্তান  কমান্ডের সদস্যরা বলেন নাচোল উপজেলা চত্বরে "৭জন বীরশ্রেষ্ঠর স্মৃতিস্তম্ভের" পাশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সম্বলিত তালিকা অনুসারে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতি ও নাম ফলক  করতে হবে।
 উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি নাচোল উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের কাছে হস্তান্তর করতে হবে।

 জেলা পরিষদের জায়গায় মুক্তিযোদ্ধাদের নিজ অর্থায়নে তৈরিকৃত  মুক্তিযোদ্ধা  সংসদ ভবন নাচোল উপজেলার মুক্তিযোদ্ধাকে নতুন করে লিজের মাধ্যমে চাবি বুঝিয়ে দিতে হবে।

 মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সকল সাংগঠনিক কাজ পরিচালনা করার জন্য সাত সদস্য বিশিষ্ট  অ্যাডহক কমিটি গঠন করে দিতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি