ঢাকা | বঙ্গাব্দ

চাটমোহর থানার নবাগত ওসির মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
চাটমোহর থানার নবাগত ওসির মতবিনিময় সভা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মোস্তফা চাটমোহরে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর চাটমোহর থানার ওসির কার্যালয়ে চাটমোহর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে, জুয়া, মাদক সেবন বিক্রি, ইভটিজিং, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা, সুদসহ অসামাজিক কার্যকলাপ রোধ নিয়ে খোলামেলা আলোচনা করে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান। 
ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশ ছাড়া রাষ্ট্র চলেনা। আমরা চাটমোহরের মানুষের জন্য ভালো কিছু করতে চাই। সেজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে চাটমোহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। চাটমোহরের ক্রাইম জোন গুলো আমি চিহ্নিত করেছি। সেই বিষয়গুলো ধরে ধরে কাজ করতে চাই। আপনারা ভালো কাজের মূল্যায়ন করবেন মন্দ কাজের সমালোচনা করবেন। আমাদের পারস্পারিক সম্পর্ক যেন ভালো থাকে। আমাদের এবং আপনাদের লক্ষ্য চাটমোহরকে ভালো রাখা। এ সময় নবাগত ওসি মো. গোলাম মোস্তফা সকল বিষয় সমাধানের প্রতিশ্রুতি দেন। 
মতবিনিময়কালে ওসি তদন্ত নয়ন কুমার দাস, এস আই আবুল কালাম, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়ল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি সঞ্জিৎ সাহা কিশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, শামীম হাসান মিলন, এম এ জিন্নাহ, বকুল রহমান, জাহাঙ্গীর আলম (২), শুভাশিষ ভট্টাচার্য তুষার , হাবিবুর রহমান শিমুল বিশ্বাস প্রমূখ। অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওসি গোলাম মোস্তফা ইতোপুর্বে বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জয়পুরহাট জেলা সদরের বাসিন্দা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু