ঢাকা | বঙ্গাব্দ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবাই করতে চাই, আবুল কালাম আজাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
জীবনের  শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবাই করতে চাই, আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, 

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নের দড়ি কাছি কাঁটা গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে  মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গুরুদাসপুর উপজেলা ওলামা দল, স্থানীয় গ্রামবাসী নেতৃবৃন্দ সমর্থক  দের নিয়ে আজ ১৭/৬/২৬ ইং  রোজ বুধবার বিকেল ৫ টার সময়  দড়ি কাছিকাঁটা নিজ গ্রামের বাড়ির উঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উদীয়মান নেতা সমাজসেবক  গুরুদাসপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, উক্ত অনুষ্ঠানে সভাপতি তো করেন  মোঃ আবুল কালাম, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আলতাব আলী,মোঃ রাজ্জাক উদ্দিন, মোঃ জাহিদুর ইসলাম, মোঃ রবিউল করিম, সহ দড়ি কাছিকাঁটা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসময় উপস্থিত সমর্থকরা বলেন  আজাদ আমাদের ঘরের সন্তান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার  দল মত বুঝিনা আমার চাই  আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে  এমন অশিক্ষিত  যোগ্যতা সম্পন্ন সৎ নিষ্ঠাব এবং দায়িত্বশীল  তরুণ নেতৃত্বকে  বিজয়ী করার জন্য আমার সবাই পাশে আছি। মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ বলেন আমি  দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার  পার করে, অনেক মিথ্যা মামলা নির্যাতন  আমার উপর হয়েছে আমার বাবা জানাজার নামাজ  পড়তে পুলিশের হুমকি পেতে হয়েছে।  আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি ভবিষ্যতেও করবো না। আমার একমাত্র লক্ষ্য  আমার মশিন্দা ইউনিয়নের অবহেলিত মানুষের  পাশে থেকে তাদের সেবা করা ইতিমধ্যে আমি  আমাদের মাননীয় সংসদ সদস্য  ৬১ নাটোর ৪ এর আব্দুল আজিজ সাহেবের সহযোগিতায়, এবং গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার  মহোদয়ের সহযোগিতায়,  আপনাদের দোয়াই সাহাপুর হতে আলীয়া মাদ্রাসা পর্যন্ত  ১৩/৪ কিঃমিঃ রাস্তা  ও চরপিপলা হতে বিল কাঠোর পর্যন্ত  ৫১/২ কিঃমিঃ রাস্তা  নতুন কাজ শুরু হয়েছে।  এবং  বাহাদুর পাড়া হতে শিকারপুর রাশেদীয়া মাদ্রাসা পর্যন্ত  ও দড়ি কাছিকাঁটা হয়ে টোল প্লাজা পর্যন্ত  রাস্তার যে  বেহাল দশা দেখছেন তা অতি দ্রুত  কাজ শুরু হবে বলে জানান এই নেতা, তিনি বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের দোয়া ও  সহযোগিতা ও সমর্থন নিয়ে  অবহেলিত  ৪ নং মশিন্দা ইউনিয়ন কে সন্ত্রাস, মাদক, দুর্নীতি,  এবং  আগামী দিনের আপনাদের সন্তানকে  নিরাপত্তা  স্থায়ী  করণে একটি মডেল  ইউনিয়ন হিসেবে  মশিন্দা ইউনিয়ন কে গড়ে তোল্লাই আমার মূল লক্ষ  তাই আমি আপনাদের সহযোগিতা  চাই।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স