স্টাফ রিপোর্টার।
মোকসেদ পুর উপজেলা ঢাকা বরিশাল মহাসড়কের লামিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ভাঙ্গাগামী লোকাল বাসের সাথে ও টেকেরহাট গামী গরু ভর্তি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জ*খ*ম অবস্থায় চারজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে টেকেরহাট ফায়ার সার্ভিসের একটি টিম । চিকিৎসা রত ডাক্তার রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত দু'জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ও দুজনকে গুরুতর জ*খ*ম অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
চারজনের অবস্থায় আশংকা জনক।
আজ ২৪ মে ২০২৬ সন্ধ্যা ৭ টার সময় ঢাকা বরিশাল মহাসড়কের ছাগল চিরা নামক স্থানে লামিয়া হোটেলের সামনে গরু ভর্তি পিকআপ ভ্যান ও লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার থেকে তথ্য সংগ্রহে পাওয়া যায় ১/গাউস মাতুব্বর উভয়ের বয়স ৫০ এর উপরে ২/রেজাউল মাতুব্বর তারা দুই ভাই, পিতা রফিক মাতব্বর পশ্চিম
রাজৈর মধ্যপাড়া ।
নান্নু ফরাজী ৭০ পিতা ছ্যাঁকা ফরাজী গ্রাম পশ্চিম রাজৈর মধ্যপাড়া রেজাউল পিকআপ এর ড্রাইভার তার অবস্থা খুবই আশঙ্কা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালের রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ঘটনা স্থল থেকে উদ্ধারকারী টেকেরহাট ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান
এই খবর লেখা পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দৈনিক চেতনার কন্ঠ