নাচোল প্রতিনিধি :
মোঃ ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সাড়ে ১১টা দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নাচোল জোন সহকারী প্রকৌশলী (বিএমডিএ) অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিশিষ্ট আম চাষী রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, কৃষক-কৃষাণী ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াংকা দাসসহ অতিথিরা কৃষি বিভাগের স্টল পরিদর্শন করে কৃষকের উৎপাদিত পন্যগুলোর গুনাগুন যাচাই বাছাই করে রপ্তানিমূখী করতে কৃষকদের বিভিন্ন নির্দেশনা দেন
দৈনিক চেতনার কন্ঠ