ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত,

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত, ছবির ক্যাপশন: দৈনিক চেতনা কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দৌলতপুর মেইন রোডের মলাই মিয়ার জমি থেকে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বড় বাড়ি জামে মসজিদ পর্যন্ত এ ৩ কিলোমিটার  সড়ক পুনঃনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।
‎দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন।
‎এ সময় উপস্থিত ছিলেন, উপজলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, ফজলুর রহমান। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠান শেষে মাদকবিরোধী এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ