ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ৭০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ৭০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা রোডস্থ ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার, শিফা ডায়াগনস্টিক সেন্টার এবং খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহানউদ্দিন। অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আবু বকর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বীরগঞ্জ, দিনাজপুর।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড