মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার ভাঙ্গুড়ায় জনতার ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ যেমন, গ্লুকোজ জেলি ৬০০ লিটার,সরবিটল ৫০ লিটার, গ্লিসারিন ২০০ লিটার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
যার আনুমানিক মূল্য ৩,১৫,০০০/-(তিন লক্ষ্য পনেরো হাজার টাকা)। ২৬ এপ্রিল (বিকাল ২ টা থেকে ৪ টা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার সরদারপাড়ায় জনতা ট্রান্সপোর্ট এজেন্সিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনার স্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়নি। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান,উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজমের নেতৃত্বে ভাঙ্গুড়া থানা পুলিশের এক চৌকস টিম সার্বিক সহযোগিতা করেছেন। এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ