ঢাকা | বঙ্গাব্দ

ভিজিএফের চালের কার্ড নিয়ে দ্বন্দ্ব : দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর, মোটরসাইকেল পুকুরে নিক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
ভিজিএফের চালের কার্ড নিয়ে দ্বন্দ্ব : দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর, মোটরসাইকেল পুকুরে নিক্ষেপ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

আক্তারুজ্জামান 
রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফের চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মারধর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় চেয়ারম্যানের ব্যবহৃত মোটরসাইকেলটি পুকুরে নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চালের কার্ডের তালিকা প্রস্তুত করছিলেন নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আজাদ আলী সরদার। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের সমর্থিত ব্যক্তিদের নামে অতিরিক্ত কার্ড দেওয়ার জন্য চেয়ারম্যানের ওপর চাপ প্রয়োগ করেন। চেয়ারম্যান বিষয়টি নীতিগত কারণে মেনে নিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে বিএনপি নেতা রেজাউল করিম, আফাজ উদ্দিন ও ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল চেয়ারম্যানের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় চেয়ারম্যানকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুকুরে নিক্ষেপ করা হয়। এছাড়া তার কাছে থাকা ভিজিএফের তালিকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যাংকের একটি চেক এবং নগদ প্রায় ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
পরে স্থানীয়রা আহত চেয়ারম্যানকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “ভিজিএফ একটি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ ধরনের ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি