ঢাকা | বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে রোগীদের পরীক্ষা, দুই ক্লিনিককে অর্থদন্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে রোগীদের পরীক্ষা, দুই ক্লিনিককে অর্থদন্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ শরীফুল ইসলাম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার কারণে দুই ক্লিনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করায় উপজেলার পৌরশহরের রাধানগর এলাকার সেবা মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা ও ডক্টর'স মেডিকেয়ার সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।

অভিযানের বিষয়ে নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুটি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার কারণে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য