সোহেল রানা, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরী-তে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মোঃ মুক্তার উদ্দিনের ছেলে মোঃ ইসতিয়াক উদ্দিন ওরফে ইস্তি (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সোয়া ৮টার দিকে বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে ইসতিয়াক উদ্দিনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ