ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা-স্টাফ রিপোর্টর :

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার কালীতলায় সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সোমবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসেন কোল্ড স্টোরেজের উত্তর পাশে চলাচলের সময় ঢাকা মেট্রো-গ ২৫-৮০০৪ নম্বরের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।

তবে দুর্ঘটনায় গাড়িটির চালক ও যাত্রীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার পর পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত কার্যক্রম চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!

দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!