ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর বাঘায় অধ্যক্ষের অবহেলায় ৩৯ পরিক্ষার্থীর পরিক্ষা অনিশ্চিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
রাজশাহীর বাঘায় অধ্যক্ষের অবহেলায় ৩৯ পরিক্ষার্থীর পরিক্ষা অনিশ্চিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


বিপুল হোসেন সৈকত 
মাল্টিমিডিয়া রিপোর্টার,  রাজশাহী

 রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে অধ‍্যক্ষের অবহেলায় । পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নেওয়া হলেও তা পূরণ করেননি অধ্যক্ষ কামারুজ্জামান বলে অভিযোগ উঠেছে। আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এমন সময় শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পেরেছেন ফরম পূরণ হয়নি ৩৯ জনের। শুধু তাই নয়, এসব শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করেনি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।   এ বিষয়ে ১৫ এপ্রিল অধ্যক্ষ কামরুজ্জামান মুঠো ফোনে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। শিক্ষার্থীদের পরিক্ষা দেওয়ার ব‍্যবস্থা হয়ে যাবে। ঝামেলায় থাকার কারণে মুল কপি জমা দিতে পারিনি। কলেজ পরিদর্শক এবং বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে ফরমগুলো পূরণ করে জমা দিলেই রেজিস্ট্রশন ও ফরম পূরণ হবে। রাজশাহী শিক্ষা বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রশন এবং ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ডে তদবির করছেন। বুধবার পর্যন্ত শিক্ষার্থীদের নবম শ্রেণির নিবন্ধন এবং পরীক্ষার্থীদের ফরম পূরণ হয়নি। রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান সাংবাদিককে বলেন, অধ্যক্ষ সোমবার এসেছিলেন, কিন্তু হার্ড কপি নিয়ে আসেননি। এখন শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা আগে করা হবে। তারপর অধ্যক্ষের বিষয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, 'খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ