স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল রোজ মঙ্গলবার ২০২৬ রাজৈর উপজেলাধীন কুমার নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্ত শাহীন চোকদার নামক এক ব্যক্তি কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০ পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ড আদায় করা হয় ড্রেজার মেশিন ও প্লাস্টিক পাইপ সহ ব্যবহৃত যন্ত্রপাতি মোবাইল কোর্টের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এই মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে । জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা কুমার নদীতে অভিযান চালায় সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ নাহিদ মিয়া শিশির।
এসময় রাজৈর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী সহ এই অভিযানে অংশ নেয়।
রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি আই ওয়ান টেলিভিশন সংবাদ দাতা কে জানান ২০১০ সালের আইন অনুযায়ী অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।
দৈনিক চেতনার কন্ঠ