স্টাফ রিপোর্টার।
মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজৈর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে
রাজৈর উপজেলা পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক ও আগামী পৌর সভা নির্বাচনের মেয়র প্রার্থী মোঃ শেখ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মুফতি লিয়াকত হোসেন এর পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা লিটু খান।
আরও বক্তব্য রাখেন রাজৈর সাবেক পৌর বিএনপি আহ্বায়ক আলোচনা সভার সভাপতি মোঃ শেখ জাকির হোসেন।
উপস্থিত ছিলেন জিয়া পরিষদের আহ্বায়ক মাদারীপুর জেলা মোঃ আজিজুর রহমান মোল্লা,
মৎস্য জীবি দলের সভাপতি মোঃ শেখ বাবুল, রাজৈর শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন মোল্লা, মহিউদ্দিন মহি,ও ইলিয়াস শেখ, মহিলা নেত্রী মিনু আক্তার খালেদা আক্তার ও চুন্নু মাতুবর প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন এইচ এম জাকির হোসেন সাবেক সাহিত্য সম্পাদক মাদারীপুর জেলা।
দোয়া পরিচালনা করেন মুফতি লিয়াকত হোসেন।
দৈনিক চেতনার কন্ঠ