স্টাফ রিপোর্টার।
২৭ এপ্রিল রোজ সোমবার সকাল ০৯ টার সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসহ জোগায় মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান দার আলী মিয়া। রাজৈর গোপালগঞ্জ কে জে এস বিদ্যালয় মাঠে আজ ফাইনাল রাউন্ডে খেলায় উপজেলা পর্যায়ে বালিকা চৌয়াড়ি বাড়ি ভেন্না বাড়ি ২- ১ গোলে গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। পরে বালক ইশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে হারিয়ে বিজয় অর্জন করে।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান আলী মিয়া। সমাপনী দিন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশ্য বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ জাহান দার আলী মিয়া, উক্ত গোল্ড কাপ ফাইনাল ফুটবল খেলা উপভোগে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা,বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার সহ আরও অনেকে,রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু। রাজৈর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, অভিভাবক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ, সুশীল সমাজ।
দৈনিক চেতনার কন্ঠ