ঢাকা | বঙ্গাব্দ

শিলখুড়ি ইউনিয়নে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন কুড়িগ্রাম জেলা প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
শিলখুড়ি ইউনিয়নে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন কুড়িগ্রাম জেলা প্রশাসক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কুড়িগ্রাম,  জেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার  হাসান মাহমুদ জয় 

আজ কুড়িগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ মহোদয় ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে নদী ভাঙনকবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভাঙনের শিকার স্থানীয় অধিবাসীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, সরকার নদী ভাঙন কবলিত মানুষের পাশে রয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে ভাঙনরোধে নদীর তীরে জিও ব্যাগ ফেলাসহ বসতভিটা হারানো প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি আর্থিক সহায়তা এবং ঢেউটিন বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও নদী ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল