ঢাকা | বঙ্গাব্দ

সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

পাবনা জেলা প্রতিনিধি 

পাবনা সাঁথিয়ায় আজ (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে মাদক সেবনের অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছোন্দহ গ্রামের আব্দুল হাই এর ছেলে নাজিউর রহমান কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫’শ (পাঁচশত) টাকা অর্থদণ্ড, উভয় দন্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রিজু তামান্না। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করিতেছি। তারই ধারাবাহিকতায় নাজিউর রহমান নামে ১ জন মাদকসেবীকে নিজ এলাকে থেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এবং তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে