ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালের ৮ম তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে অভিনেত্রী কে হত্যা ,

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
হাসপাতালের ৮ম তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে  অভিনেত্রী কে হত্যা , ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার,  নাটোর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি রাজধানীর ধানমন্ডিতে হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবাশুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডতবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে অষ্টম তলা থেকে ফেলে হত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি ‘রংবাজ’ সিনেমায় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন।

ঘটনার পর নিহতের বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জানান, ঘটনার কিছুক্ষণ আগেও তার সঙ্গে ভিডিওকলে স্বাভাবিকভাবে কথা হয়েছিল। তার অভিযোগ, স্বামী সাইফুল্লাহ তাকে হাসপাতালের অষ্টম তলা থেকে নিচে ফেলে দেন।

অন্যদিকে, অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইফুল্লাহ আসমাকে নিচে ফেলে দেন বলে পরিবারের দাবি।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের