ঢাকা | বঙ্গাব্দ

১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি  পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ শাহাদাৎ হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি 

ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা আজ ২৫ শে এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় নগরকান্দা উপজেলা প্রশাসনিক হলরুমে সামাজিক সচেতনমূলক মত বিনিময় অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সভাপতিত্ব করেন : অফিসার ইনচার্জ নগরকান্দা থানা জনাব মোঃ রাসুল সামদানী আজাদ,  পরিচালনা করেন :নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান মুকুল ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : (এমপি) মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় মিজ শামা ওবায়েদ ইসলাম ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : 
পিপিএম পুলিশ সুপার ফরিদপুর জনাব মো: নজরুল ইসলাম, প্রশাসক জেলা পরিষদ ফরিদপুর জনাব মোঃ আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী অফিসার নগরকান্দা ফরিদপুর জনাব মো: সাইফুল ইসলাম , 
সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল ফরিদপুর জনাব মো: মাহমুদুল হাসান,  আয়োজনে : জেলা পুলিশ ফরিদপুর । সকল বক্তারা বলেন, মাদক, ইভটিজিন, অনলাইনে জুয়া , সন্ত্রাস,চাঁদাবাজি, বাল্যবিবাহ,আত্মহত্যার প্রতিরোধ সমাজ ও দেশ থেকে কিভাবে নিরসন করা যায় তারই ধারাবাহিকতা একটি উদ্যোগ গ্রহণ করা হয় । 
প্রধান অতিথি বলেছেন, গত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি। খাল ও নদী-নালা খননের মতো কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। যে কারণে আমাদের দেশের নদী-নালা ও খালগুলো শুকিয়ে গেছে,তিনি আরো বলেন , কোন প্রকার চাঁদাবাজি, টেন্ডার বাজি, সন্ত্রাসী , বাল্যবিবাহ, ইভটিজিন, অনলাইনে জুয়া, এইসব সমাজের অপকর্ম করতে দেওয়া হবে না প্রশাসনকে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন । তিনি বলেন, এমন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছেন। খালগুলো আমরা ধীরে ধীরে খনন করব। এটা কৃষকদের ভাগ্য উন্নয়নে একটা যুগান্তকারী পদক্ষেপ খাল খনন কর্মসূচি অত্র অঞ্চলের উন্নয়নের সূতিকাগার হয়ে থাকবে। শুধু খাল খনন নয়, পর্যায়ক্রমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ যা যা প্রয়োজন অবকাঠামো সকল প্রকার উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। সভাপতি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস