ঢাকা | বঙ্গাব্দ

‎নিয়ামতপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারামারি, আহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
‎নিয়ামতপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারামারি, আহত ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরকারি জায়গার ঝড়ে পড়ে যাওয়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে । এ ঘটনায় এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দক্ষিণপাড়া এলাকায় গত ১৫ মার্চ রাতে ঝড়ে একটি সরকারি রাস্তার গাছ পড়ে যায়। পরদিন ১৬ মার্চ সকালে সেই গাছের ডাল সংগ্রহ করতে গেলে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
‎একপর্যায়ে রাজাপুর দক্ষিণ পাড়ার বাবুল, তার স্ত্রী পারভিন ও মেয়ে শাবনাজ মিলে আবুল কালাম আজাদের স্ত্রী ও ছেলেকে মারধর করেন। এমনকি তাদের পানিতে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। এ সময় আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
‎আহত নারীকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
‎আহত জুলেখা জানান, ঝড়ে পড়ে যাওয়া ডাল সংগ্রহ করতে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়।
‎ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
‎এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
‎এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড