কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কে দুধকুমার নদীর ওপর নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম এবং ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
পরিদর্শনকালে তারা নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, দুধকুমার নদীর ওপর সেতুটি নির্মিত হলে ভূরুঙ্গামারী ও সোনাহাটসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
দৈনিক চেতনার কন্ঠ