ঢাকা | বঙ্গাব্দ

বাগমারায় মাদকসেবীর হামলায় মাদক ব্যবসায়ী আহত,১৪ হাজার টাকায় মীমাংসা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
বাগমারায় মাদকসেবীর হামলায় মাদক ব্যবসায়ী আহত,১৪ হাজার  টাকায় মীমাংসা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
বাগমারাপ্রতিনিধি


রাজশাহী বাগমারায় এক মাদকসেবীর হামলায় এক মাদক ব্যবসায়ী গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে, বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজি বাজারে। সরেজমিনে গিয়ে জানা যায়, বাগমারার আউচপাড়া ইউনিয়নের বাহমনি গ্রামের(রায়পাড়া) রহিম উদ্দিনের ছেলে  মাদকসেবী আয়নুল হকের হামলায় একই গ্রামের দিলবর রহমানের ছেলে মাদক  ব্যবসায়ী হারুন গুরুতর জখম। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১২ই জুন শুক্রবার বিকালে হাটখুজিপুর বাজারে মিঠুর চায়ের স্টলে গাঁজা লেনদেনকে কেন্দ্র করে তাদের দুইজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের কোন এক পর্যায়ে মাদক সেবী মোঃ আয়নুল হক মাদক ব্যবসায়ী হারুন বুঝে উঠার আগেই চায়ের স্টলের মধ্যে থাকা একটি কাঠের লাঠি দিয়ে হারুনের মাথায় সজোরে আঘাত করলে হারুনের মাথা ফোটে রক্তাক্ত হয়ে যায়। বাজারের চায়ের স্টলে লোকজন বুঝে উঠার আগে এই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমত প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তার কাছে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় লোকজনের চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রাম্য মাতব্বরা ১২ই জুন রাতের কোন সময় ১৪ হাজার টাকার বিনিময়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর দ্বন্দ্বের নিরসন করে। এব্যাপারে গ্রাম্য মাতব্বর মোঃ মাহাবুর রহমানের কাছে ও মাদকসেবীর ভাই জসিমের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, মাদক নিয়ে তাদের দ্বন্দ্ব আমরা আমাদের গ্রামের স্বার্থে-১৪০০০ হাজার টাকা ডাক্তার খরচের বিনিময়ের মাধ্যমে দ্বন্দ্ব মীমাংসা করা হয়েছে তারা জানান। উক্ত ঘটনার বিষয় নিয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রবিউল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এধরণের কোন ঘটনার বিষয় নিয়ে আমাদের কাছে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে অবশ্যই তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য