ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ভোলাহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ভোলাহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার) মোঃ রনি রজব

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । বুধবার (৬ মে) সকাল ১১টায় ভোলাহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক হোসেন এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ কবির, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ