ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন ।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
রাজৈরে ১০৬ জন  খুচরা সার বিক্রেতাদের  লাইসেন্স  বহালের দাবীতে মানববন্ধন । ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার :

মাদারীপুরের রাজৈরে ১০৬ জন  খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড   লাইসেন্স  বহালের দাবীতে মানববন্ধন  প্রতিবাদ মিছিল ও ইউএনও এবং কৃষি কর্মকর্তা বরাবর  স্মারকলিপি প্রদান হয়েছে। 

৫ মার্চ রোজ বৃহস্পতিবার সাড়ে ১১ টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন রাজৈর উপজেলার খুচরা সার বিক্রেতারা । এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, তাদের এই লাইসেন্স বহালের দাবী জানান। 
এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমূখ। 

মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের  প্রধান সড়ক প্রদক্ষিন করে ও উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়। পরে ইউএনও মো মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ