ঢাকা | বঙ্গাব্দ

পাবনা ফরিদপুরে ৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
পাবনা ফরিদপুরে ৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
 

পাবনা জেলার ফরিদপুর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। রবিবার ফরিদপুর উপজেলার পুজ্ঞলী ইউনিয়নের রতনপুর এলাকার মো: আব্দুল মমিন পিতা মৃত্যু আব্দুল কাদেরর চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ টাকার অবৈধ প্রস্তুতকৃত চায়না দুয়ারী জাল এবং জাল তৈরির উপকরণ জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন,ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন, ফরিদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সার্ভেয়ার মো: রিয়াদুল ইসলাম, নাজির মো.জমিরউদ্দিন সরকার, এবং ফরিদপুর উপজেলার পুলিশ প্রশাসন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, আমরা আমাদের দেশের জনগণের স্বার্থে দেশের মৎসসম্পদ রক্ষার স্বার্থে এমন অভিযান অভিযান অব্যাহত রাখবো এবং এমন অসাধু চায়না দুয়ারি জাল উৎপাদনকারীদের কঠোর ভাবে আইনের আওতায় আনা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব