ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস,বিশেষ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বলরামচক চৌধুরী পাড়ায় নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক যুবক।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত ১ টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটিয়েছেন জয় নামের ওই যুবক।

নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকার ও চায়না রানী সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী দৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জেমি সরকার।

জয় সরকারের মা চায়না সরকার জানান, জয় সরকার মানুষিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় দৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান আবার ফিরেও আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ওই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই দৃষ্টি সরকারের মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত জয় ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন বাবা-মেয়ের মৃত্যু হয়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই দৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ