মোঃ ইসমাইল হোসেন। নাচোল প্রতিনিধি।
আজ মঙ্গলবার, মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন,ডিলারঃযমুনা অয়েল কোম্পানি লিমিটেড। নাচোল উপজেলার ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যেবর্তী স্থানে সকাল ৬ থেকে মানুষের লম্বা লাইনে ভোগান্তির শেষ কোথায়? অত্র ফিলিং স্টেশন এর অপারেটর জানান,আমরা জন প্রতি ৩০০ টাকার পেট্রোল দিয়েছি, তবুও মানুষেরা ২ বা ৩ বার একই ব্যক্তি পেট্রোল নেয়ার অভিযোগ উঠেছে, এমতাবস্থায় বিএনপি নেতা, মোঃ তন্ময় আহমেদ এর নেতৃত্বে সুষ্ঠু ভাবে তেল বিতরণ করা সম্ভব হয়। মানুষের এমন ভোগান্তি কবে নাগাদ শেষ হবে, খুব শীঘ্রই এর সমাধানের আশা করেন সচেতন মহলেরা।
দৈনিক চেতনার কন্ঠ