ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
শ্রীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া,স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) শ্রীপুরের জল বিলাস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল আলম। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং মানুষের কল্যাণে কাজ করাই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত।
এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো: সুজন এবং সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম। তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাকিল। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে