ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
রাজৈরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
হীরা চৌধুরী স্টাফ রিপোর্টার।


আজ ১০ মার্চ রোজ মঙ্গলবার ২০২৬ সকালে রাজৈর উপজেলাধীন শ্রীনদি ব্রীজ এর নিচে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার ও প্লাস্টিক পাইপ সহ ব্যবহৃত যন্ত্রপাতি মোবাইল কোর্টের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে।
 উপজেলা এসি ল্যান্ড দপ্তরের মাধ্যমে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা ইশিবপুর ইউনিয়নের শাখার পার ব্রিজ এর নিচে অবৈধভাবে বালি উত্তোলনের সরঞ্জাম চালু অবস্থায় দেখতে পাই, সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 
 মোঃ নাহিদ মিয়া শিশির এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ আইন অনুযায়ী অভিযুক্ত আসামী শাখার পাড় গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ ইউনুস মোল্লা কে নগদ ৫০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। 

এবং কঠিন ভাবে সতর্ক করে বলেন পূণরায় যদি কেহ এরকম অবৈধ কর্মকান্ডের সাথে লিপ্ত হয় পরবর্তীতে কঠিন থেকে কঠিন তুমি ব্যবস্থা নিতে বাধ্য থাকিবো।
এ সময় ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন রাজৈর থানার পুলিশ সদস্য সহ অত্র দপ্তরের অফিস সহকারী বৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন