ঢাকা | বঙ্গাব্দ

তানোরে ওসি এস.এম. মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
তানোরে ওসি এস.এম. মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিদের আইনের আওতায় আনতে তানোর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তানোর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের একাধিক টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজ(দৈনিক চেতনার কন্ঠ কে) বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তানোর থানা পুলিশ সব সময় তৎপর রয়েছে।
 আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমন আরও সহজ হবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রাজশাহী আদালতে প্রেরণ করা হয়েছে বলে তানোর থানা পুলিশ জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ