হীরা স্টাফ রিপোর্টার :
১৩ মার্চ এডভোকেট মোঃ মফিজুর শেখ এর পিতা মরহুম আব্দুল মান্নান শেখ এর আত্মার মাগফেরাত কামনায় নিজ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কয়েক শত ধর্ম প্রান মুসলিম উম্মা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন কিন্তু এয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের কাজে ব্যাস্ত থাকায় উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করে, এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, ছাত্র নেতা লিটু খান, রাজৈর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের রাজৈর উপজেলা সভাপতি রাজু আহমেদ শেখ বাবুল, বিএনপির নেতা মোঃ বাবু হাওলাদার, রাজৈর পৌরসভার সাবেক কাউন্সিলর আগামী পৌরসভা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মহাসিন ফকির, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ ।
ইফতার ও দোয়া মাহফিলের উদ্দেশ্য করে মহরম আব্দুল মান্নান শেখের পুত্র অ্যাডভোকেট মফিজুর শেখ ও বিএনপি নেতা বাদশা মীর বলেন ।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
দৈনিক চেতনার কন্ঠ