জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার ফোন 01608783515
ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, রোজার ঈদ সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।
তিন কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। কারণগুলো হলো-প্রথমত বেশ কিছু তেলের জাহাজ এসেছে, দ্বিতীয়ত সামনে ঈদ এবং তৃতীয় কারণ হলো বোরো মৌসুম।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এরইমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।
আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব ঈদযাত্রায় পড়বে না:
বাণিজ্যমন্ত্রীপ্রতিমন্ত্রী আরও বলেন, বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত প্রতিপালন করার জন্য যা যা করা দরকার, তাই করব।
তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, তেলের দাম বাড়বে কি বাড়বে না, এ নিয়ে উদ্বেগ অস্বাভাবিক কিছু না। তবে আমরা জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করব। যতক্ষণ অর্থনীতি চাপ সইতে পারবে, ততক্ষণ দাম বাড়ানোর পরিকল্পনা নেই।
এর আগে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেয়ার সিদ্ধান্তের কথা শনিবারই জানিয়েছিল সরকার।
আরও পড়ুন: রাশিয়ার জ্বালানি তেল কিনতে বাধা কোথায় বাংলাদেশের
রোববার থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে বলে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।
দৈনিক চেতনার কন্ঠ